মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

মিয়ানমারে ২ বছর ৭ মাস কারাভোগ শেষে ৩ নাগরিক দেশে ফেরত

শেয়ার করুন

poshbek
মিয়ানমারে ২ বছর ৭ মাস কারাভোগ শেষে ৩ নাগরিক দেশে ফেরত পাঠানো হয়েছে। ৭ এপ্রিল মঙ্গলবার সকালে মিয়ানমার বিজিপি একটি নৌকায় তুলে দিয়ে সীমান্ত দিয়ে টেকনাফ পাঠিয়ে দেওয়া হলে সকাল ৯ টার দিকে টেকনাফ বিওপি চৌকির নায়েক সুবেদার শামসুল আলমের নেতৃত্বে একটি টহলদল টেকনাফ সীমান্তের ১ নং সুইচ গেইট দিয়ে আসার পথে ৩ নাগরিককে আটক করে। এ সময় আটক নাগরিকরা মিয়ানমার জেল থেকে কারাভোগ করে আসার বিষয় জানায়। পরে বিজিবি অধিনায়কের নির্দেশে আটক দেশীয় ৩ নাগরিককে যাচাই-বাছাই করে পরিবারের কাছে হস্তান্তরের জন্য থানায় প্রেরন করে। ফেরত ব্যাক্তিরা, মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী বেটকা দীপড়া এলাকার জহির উদ্দীন বেপারীর ছেলে রুবেল(২৬), নারায়নগঞ্জ আড়াইহাজার কল্যাণদীঘ চিনিবাদী এলাকার কুদ্দুস আলীর ছেলে আকতার(২৫) ও চিনিবাদী নয়াপাড়া গহুরদী এলাকার বেনু মিয়ার ছেলে ইব্রাহীম(৩০)।
ফেরত আসা রুবেল, আক্তার ও ইব্রাহিম জানান, ২০১২ সালের শেষের দিকে দালালের খপ্পড়ে পড়ে মালয়েশিয়া পাড়ী জমাতে গিয়ে মিয়ানমারে আটক হয়। তবে নারায়নগঞ্জ এলাকার শফিক ও ভারতের লালু নামে দুই দালাল তাদেরকে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে নিয়ে যায়। পরে সেখান থেকে মিয়ানমার সীমান্তে নিয়ে গিয়ে তারা সটকে পড়ে। পরবর্তীতে মিয়ানমার প্রশাসন তাদের আটক করে। এতে মিয়ানমার আদালত তাদেরকে ৫ বছর করে সাজা দেয়। এ সাজা ২ বছর ৭ মাস ভোগ করার পর গত সোমবার তাদের জেল থেকে বের করে মংডু নিয়ে আসা হয়। মঙ্গলবার সকালে একটি নৌকায় তুলে দিয়ে টেকনাফ সীমান্তে নামিয়ে দেয়। পরে বিজিবি তাদের নিয়ে থানায় প্রেরন করেন।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ আতাউর রহমান খোন্দকার জানান, মিয়ানমারে সাজা ভোগ শেষে ফেরত আসা নাগরিকদের যাচাই-বাছায় করে স্ব স্ব পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

শেয়ার করুন