১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন

মোটর সাইকেল প্রতীকের প্রার্থী নুরুল আবছারের ব্যাপক গনসংযোগ

সংবাদ বিজ্ঞপ্তি;

৮ই মে বুধবার অনুষ্ঠিতব্য কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত চেয়ারম্যান প্রার্থী, কক্সবাজার পৌরসভার চারবার নির্বাচিত সফল চেয়ারম্যান, জনবান্ধব নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারের (মোটর সাইকেল প্রতীক) সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার খুরুশকুল ইউনিয়নের টাইমবাজার ও বঙ্গবন্ধু বাজার, কক্সবাজার পৌরসভার গোলদিঘীপাড় পেশকারপাড়ায় পথসভাগুলো অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাপক মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। নুুরল আবছার যেদিকে গনসংযোগে যাচ্ছেন সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছেন। পথসভাগুলোতে প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, কাউন্সিলর রাজ বিহারী দাশ, সাবেক কাউন্সিলর উদয় শংকর পাল মিঠু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ প্রমূখ বক্তব্য রাখেন।

এছাড়া নুরুল আবছার খুরুশকুল ইউনিয়নের ঘরে ঘরে গণসংযোগ করেন। সেখানে জানাযায় অংশগ্রহণ করেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।