৪ মে, ২০২৬ | ২১ বৈশাখ, ১৪৩৩ | ১৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা

কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ

সংবাদ বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলা বিএনপির সদস্য, সাবেক জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও রাজাপালং ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সাবেক সভাপতি ও রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়ার বাসিন্দা সিরাজুল হক ডালিম এর ৮ম মৃত্যুবার্ষিকী আজ ।

২০১৮ সালে ২ মে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (৪ মে) দুপুর ২টা ৩০মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৯ বছর। এ সময় তিনি স্ত্রী ও তিন পুত্র সন্তান রেখে যান।

জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পশ্চিম ডিগলিয়ার তার নিজ বাড়িতে খতমে কোরআন, দোয়া মাহফিল ও পারিবারিক ভাবে মৃত্যুবার্ষিকী পালন করা হবে বলে জানান মরহুমের বড় ছেলে রিদুয়ানুল হক সোহাগ।

মরহুমের সিরাজুল হক ডালিম ১৯৮৪ সালে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের জাতীয়তবাদী ছাত্রদলের সভাপতি হয়ে রাজনীতির সাথে সম্পৃক্ত হন। শিক্ষাজীবনে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি এবং বিএ সম্পন্ন করেন।

মরহুমের তিন সন্তান রিদুয়ানুল হোক সোহাগ, এনামুল হক নয়ন ও আশরাফুল হক ইমন তাদের পিতার আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।

মরহুম সিরাজুল হক ডালিম’র ১৯৬৯ সালে উখিয়া রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়া পিতা আলী আকবর, মাতা গোল মেহেরের পরিবারে জন্ম গ্রহণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।