
নিজস্ব প্রতিবেদক:-
কক্সবাজারের উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘটিত এক সহিংস হামলায় নারী-পুরুষসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হামলাটি ছিল পরিকল্পিত এবং অত্যন্ত নৃশংস, যা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।
গত রবিবার (৫ এপ্রিল ) দুপুর আনুমানিক ১২টার দিকে রত্নাপালং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী ইসহাক আহমদের বসতভিটা দখলের উদ্দেশ্যে একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তারা বাড়িঘরে ভাঙচুর ও তাণ্ডব চালিয়েছে।
হামলায় গুরুতর আহতরা হলেন— মৃত আলি মিয়ার পুত্র ইসহাক আহমদ, তার স্ত্রী গুলজার বেগম, ছেলে খায়রুল আমিন এবং জহির আহমেদের স্ত্রী ছবুরা বেগম। হামলার সময় তারা ঘরের ভেতরে আশ্রয় নিয়েও রক্ষা পাননি বলে জানা গেছে।
স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে স্বজনরা তাদের হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় থানায় অভিযোগ গ্রহণ না করা সহ তারা প্রত্যাশিত সহযোগিতা পাননি। এ কারণে তারা আদালতে মামলা দায়েরের উদ্যোগ নিয়েছেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন একই এলাকার মৃত আলি মিয়ার পুত্র জাফর ও কবির আহমেদ, ছুরুত আলমের পুত্র ছৈয়দ করিম, ফকির আহমেদের পুত্র জসিম উদ্দিন, দরবেশ আলির পুত্র ফরিদ আলম, হামিদুর রহমানের পুত্র মুফিজ উদ্দিন, সাহাব উদ্দিনের পুত্র আজিজুর রহমান ও মিজানুর রহমান ও আবু তাহেরের পুত্র মোহাম্মদ আলীসহ আরও কয়েকজন।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা সিনেমার দৃশ্যের মতো হামলা চালিয়েছে এবং পরবর্তীতেও ভুক্তভোগীদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে, ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহের সময় সাংবাদিকদের সামনেও হামলাকারীদের পক্ষ থেকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলে জানা গেছে। এ সংক্রান্ত অডিও/ভিডিও প্রমাণ প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।
স্হানীয় ইউপি সদস্য মাহমুদুল হক চৌধুরী অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাউকে ছাড় দেওয়া হবে না।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।