২৭ এপ্রিল, ২০২৬ | ১৪ বৈশাখ, ১৪৩৩ | ৯ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ

প্রশাসনের নজরে এলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস, সাময়িকভাবে কার্যক্রম বন্ধ

ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়

নিজস্ব প্রতিবেদক :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফাত্রাঝিরি এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকাশ্যে স্কেভেটর দিয়ে পাহাড় কেটে সেই মাটি ডাম্প ট্রাকে করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৬ এপ্রিল) সকাল থেকে এ কার্যক্রম চলতে থাকে। সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে আনুমানিক সাড়ে ১১টা পর্যন্ত ১০ থেকে ১২টি ডাম্প ট্রাকে করে ফাত্রাঝিরি এলাকা থেকে মাটি পরিবহন করা হয়। এসব মাটি উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া এলাকায় অবস্থিত একটি ইটভাটায় নেওয়া হচ্ছিল বলে জানা গেছে।
সংশ্লিষ্ট ইটভাটার নাম “এ টি আর ইটভাটা” এবং এর মালিক আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি’র ক্যাশিয়ার খাইরুল আলম চৌধুরী। অভিযোগের বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পাহাড় কাটার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, “পাহাড় কাটা হচ্ছে না। এগুলো আগেই কাটা মাটি। আমরা সরবরাহকারীদের কাছ থেকে কিনে থাকি।” তবে মাটি পরিবহনের কোনো বৈধ অনুমোদন আছে কি না জানতে চাইলে তিনি স্বীকার করেন, এ ধরনের কোনো ছাড়পত্র তার কাছে নেই।
পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, সরকারি অনুমতি ছাড়া প্রাকৃতিকভাবে সৃষ্ট টিলা ও পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। এ আইন উপেক্ষা করেই এ ধরনের কার্যক্রম চালানো হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
এদিকে, বিষয়টি জানার পর ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আলম তাৎক্ষণিকভাবে কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) মো. সানিউল ফেরদৌস জানান, স্থানীয় হেডম্যানের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত প্রত্যয়ন পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পাহাড় ধ্বংস রোধে প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত পদক্ষেপ জরুরি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।