৮ মে, ২০২৬ | ২৫ বৈশাখ, ১৪৩৩ | ২০ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার সদর উপজেলায় উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা(GAP) অনুষ্ঠিত হয়।
কক্সবাজার সদর উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং এবং নিরাপদ খাদ্য উৎপাদন ও টেকসই কৃষি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সীড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত “উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা(GAP)” শীর্ষক এ কর্মশালায় স্থানীয় কৃষকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ এর প্রোডাক্ট ম্যানেজার কৃষিবিদ আবদুল্লাহ আল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সীড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ সোহেল সিকদার আর উপস্থিত ছিলেন
ব্র‍্যাক ডিস্ট্রিক্ট কোওর্ডিনেটর অজিৎ নন্দি ও আবুল কাহ্হার
প্রদীপ ভৌমিক আঞ্চলিক ব্যবস্থাপক একাউন্টস এন্ড ফাইন্যান্স এবং টেরিটরি অফিসার কৃষিবিদ ঝন্টু রঞ্জন ও কৃষিবিদ শরীফ হোসেন।

কর্মশালায় মোট ৫০ জন কৃষককে আধুনিক ধান চাষের বিভিন্ন কৌশল, উন্নত বীজের ব্যবহার, সঠিক সার প্রয়োগ এবং নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ ও মানসম্মত বীজ এবং বায়োপেস্টিসাইড এর ব্যবহার এর মাধ্যমে কৃষকরা অধিক ফলন নিশ্চিত করতে পারবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা জোরদার হবে।
কৃষকরা এ ধরনের প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রমকে সময়োপযোগী উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।##

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।