১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

কক্সবাজার পৌরসভার উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত

সংবাদ বিজ্ঞপ্তি;
বিগত কয়েক দিনের তাপমাত্রা অসহনীয় হয়ে উঠেছে কক্সবাজার পৌরবাসী। এই প্রচণ্ড তাপদাহে কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমানের ঘোষণামতে পৌরসভার বিভিন্ন পয়েন্টে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ অব্যাহত রয়েছে। ২৯ এপ্রিল তৃতীয়দিনের মতো শহরের ১১ টি পয়েন্টে পথচারী, যাত্রী, পর্যটক, দিনমজুর, খেটে পাওয়া মানুষ ও সাধারণ মানুষকে বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। সকাল থেকে শহরের বাস টার্মিনাল, খুরুশকুল রাস্তার মাথা, বাজারঘাটা, লালদিঘী পাড়, ঘুন গাছতলা, সমিতি পাড়ার মুখ (রেডক্রিসেন্ট অফিস সংলগ্ন), সুগন্ধা পয়েন্ট, ডলফিন মোড়,  গোলদিঘি পাড়, হাসপাতাল সড়ক ও বাহারছড়া গোল চত্ত¡রে বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত ছিল। কাউন্সিলর হেলাল উদ্দিন কবির ও এম এ মনজুর এই কার্যক্রমে উপস্থিত ছিলেন। এই ছাড়া বিভিন্ন পয়েন্টে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং সেচ্ছাসেবকরা পৌরসভার পানি বিতরণ করে।
বিনামূল্যে পানি ও স্যালাইন বিতরণ প্রসঙ্গে কক্সবাজার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টি না হওয়ায় প্রচন্ড গরমে  মানুষ কষ্ট পাচ্ছে। মানুষের কষ্টের কথা চিন্তা করে পৌরসভার উদ্যোগে এমন সেবামূলক কার্যক্রম আমরা শুরু করেছি। এই কার্যক্রম চলমান থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।