১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

ফাঁসিয়াখালীতে পৃথক অভিযানে জবর দখল উচ্ছেদ, বালিবাহী ডাম্পার জব্দ

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জে এ পৃথক অভিযান চালিয়ে জবর দখলকারীদের উচ্ছেদ এবং অপর অভিযানে বালিবাহী একটি ডাম্পার জব্দ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দীন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
বন বিভাগ ও স্থানীয়দের সূত্র মতে, ফাঁসিয়াখালী রেঞ্জের ফাঁসিয়াখালী বিটের সাইরাখালী নামক স্থানে সরকারী বনভূমি দখল করে অবৈধভাবে দেওয়াল নির্মান করার চেষ্টা চালিয়ে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দীনেন নেতৃত্বে বনকর্মীরা অভিযান চালিয়ে তা গুড়িয়ে দিয়ে প্রায় ১০ শতক সরকারি জমি জবর দখল মুক্ত করেন।
অন্যদিকে রাতে অভিযান চালিয়ে বালিবাহী একটি ডাম্পার জব্দ করেন ফাঁসিয়াখালী রেঞ্জের টহলদল। জব্দকৃত ডাম্পারটি বনবিভাগের হেফাজতে রয়েছে।

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দীন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জবরদখলকারী এবং জব্দকৃত ডাম্পারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার বলেন, ঈদের টানা ছুটিতে যাতে অপরাধী চক্র জবরদখল, বালি বাণিজ্য সহ পরিবেশ বিধ্বংসী কাজ করতে না পারে সে জন্য সংশ্লিষ্ট রেজ্ঞ কর্মকর্তা, বিট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। তার আলোকে বনকর্মীরা মাঠে কাজ করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।