২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

পৈত্রিক বসত ভিটার বিরোধ; বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলার খুরুশকূলে ‘পৈত্রিক বসত ভিটার বিরোধের’ জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের মধ্যম রাস্তার পাড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর  মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম।

নিহত বেলাল হোসেন (৪০) ওই এলাকার মৃত মো. শাহাব উদ্দীনের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে রফিকুল ইসলাম বলেন, কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের মধ্যম রাস্তার পাড়ার বাসিন্দা মো. শাহাব উদ্দীন জীবিত থাকা অবস্থায় মেঝ ছেলে বেলাল হোসেন নিজে আলাদা বসত ভিটা কিনে পরিবার নিয়ে বসবাস করতেন। গত বছরখানেক আগে শাহাব উদ্দীন মারা যান। বাবার মৃত্যুর পর বেলাল হোসেন ভাইদের কাছে পৈত্রিক সূত্রে প্রাপ্ত বসত ভিটার মালিকানা দাবি করেন। এ নিয়ে বড় ভাই মোস্তাক আহমদের সঙ্গে ছোট ভাই বেলাল হোসেনের মধ্যে বিরোধ বাধে। এক পর্যায়ে গত কিছুদিন আগে বেলাল হোসেন পৈত্রিক সূত্রে প্রাপ্ত বসত ভিটার অংশ বিশেষ সীমানা ঘেরা দিয়ে ঘিরে ফেলেন। এতে বিরোধের জেরে শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় ইউপি সদস্যের মধ্যস্থতায় সালিশী বৈঠকের দিন ধার্য ছিল।
ওসি বলেন, “বৃহস্পতিবার দুপুরে বেলাল হোসেন সীমানা ঘেরা দেওয়া বসত ভিটা দেখতে যান। এসময় বসত ভিটার মালিকানা দাবি নিয়ে বড় ভাই মোস্তাক আহমদ ও ছোট ভাই বেলাল হোসেনের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই ভাই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে উভয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে মোস্তাক হাতুড়ি দিয়ে বেলাল হোসেনকে আঘাত করেন। এতে বেলাল মাটি পড়ে গেছে আবার দা দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। “

ওসি রফিকুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনায় জড়িত ভাইকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।