২৩ জুন, ২০২৬ | ৯ আষাঢ়, ১৪৩৩ | ৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

টেকনাফে এক অপহরণকারী আটক

106679_1

টেকনাফ উপজেলা থেকে অপহরণকারী চক্রের সদস্য ওসমান গণি ওরফে কাজলকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোররাতে নিজ বাড়ি থেকে আটক করা হয়। কাজল টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ার শাহ আলমের ছেলে।

টেকনাফ থানারএসআই আলমগীর হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গত ২৬ ফেব্রুয়ারি টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়া এলাকার লাল মিয়ার ছেলে সিএনজিচালক মোহাম্মাদ আলী হ্নীলা ইউনিয়নের জাদিমুরায় বন্ধুর বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে কাজলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে।

এর দুদিন পর মোবাইল ফোনে তারা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে মো. আলীকে খোঁজার নামে কাজল তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দিলে কাজল ফিরে আসবে এমন আশ্বাস দেন।

এতে মোহাম্মাদ আলীর পরিবারের সদস্যদের কাজলকে নিয়ে সন্দেহ হয়। তারা বিসয়টি থানায় জানান। যার ভিত্তিতে আজ তাকে আটক করা হলো।

এর আগে মোহাম্মাদ আলীর বাবা লাল মিয়া টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১২৯০/২৮-২-২০১৫) করেন।

এদিকে, আবদুল আমিন ও মুছা নামে দুই ব্যক্তি থানায় হাজির হয়ে স্বীকারোক্তি দিয়েছেন। তারা বলেছেন, কাজল মোহাম্মাদ আলীকে অপহরণে তাদের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তারা সে প্রস্তাবে রাজি হননি।

অপহৃত মোহাম্মাদ আলীর বাবা লাল মিয়া সাংবাদিকদের জানান, থানায় জিডি করতে এবং পত্রিকায় ছেলের সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি দিতে নিষেধ করেন কাজল। এতে তাদের সন্দেহ আরো বেড়ে যায়।

টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দকার আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।