১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

অসহায়দের পাশে ‘রাবেয়া আলী ফাউন্ডেশন’

অসহায়দের পাশে ‘রাবেয়া আলী’ ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন। প্রতিবারের মতোই ‘ভালো কাজে অসহায়দের পাশে থাকে সংগঠনটি। এবার মাহে রমজান, আসন্ন ঈদুল ফিতরও অসহায়দের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক জেলা তাঁতীদলের সদস্য সচিব, হোমিওপ্যাথি চিকিৎসক নাসির উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২১ সাল থেকে তাঁর পিতা-মাতার নামে এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। শুরু থেকে অসহায়দের পাশে দাড়ান সংগঠনটি। তিনি আরো জানান, তাঁদের ভাই-বোনরা সম্মিলিতভাবে সংগঠনটি প্রতিষ্টিত করেন। তাঁদের বাৎসরিক আয় থেকে নানা সময় অসহায়দের পাশে দাড়ান।
প্রাপ্ততথ্য মতে, গেল করোনাকালীন সময়ে সংগঠনটি ব্যাপক হারে বিভিন্ন স্থরের লোকজনের পাশে দাড়িয়ে ছিল।
ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক জেলা তাতীদলের সদস্য সচিব হোমিওপ্যাথি চিকিৎসক নাসির উদ্দিন চৌধুরী আরো বলেন, চলমান রমজানে ইফতার সামগ্রী এবং আসন্ন ঈদুল ফিতরেও অসহায়দের মাঝে শাড়ি, লুঙ্গি, বিতরণ করা হয়েছে। এসময় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ছাড়াও উখিয়া উপজেলা তাঁতীদলের সভাপতি আমিনুল হক আমিন উপস্থিত ছিলেন।
হোমিওপ্যাথি চিকিৎসক নাসির উদ্দিন চৌধুরী তাঁর মরহুম পিতা ও মা’র জন্য দোয়া চেয়েছেন। তাঁর মা এখনো বেঁচে আছেন। তাঁরা ৫ ভাই প্রতিষ্টিত ব্যবসায়ী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।