১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

৫দিনের রিমান্ডে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের পেকুয়ায় সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ (৪৭) হত্যাকাণ্ডের ঘটনায় আটক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম (৫২) এর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার (১৪ অক্টোবর) তাকে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলেন পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রবাল চক্রবতী তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার (১২ অক্টোবর) রাতে র‍্যাব-১৫ ও র‍্যাব-৭-এর একটি যৌথ অভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পূর্ব মাদারবাড়ি এলাকায় একটি বাসা থেকে তাকে আটক করে।
চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি এডভোকেট মো. শহিদুল্লাহ চৌধুরী জনান, শিক্ষক আরিফ হত্যার ঘটনায় জাহাঙ্গীর আলমকে সাত দিনের রিমান্ডে নিতে চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পেকুয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, শিক্ষককে অপহরণ পরবর্তী হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে র‍্যাবের যৌথ টিম জাহাঙ্গীর আলমকে আটক করে।মামলার অধিকতর তদন্ত ও ঘটনায় জড়িতদের সনাক্তে আটক জাহাঙ্গীর আলমকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে একই ঘটনায় জড়িত রুবেল খান পাঁচ দিনের রিমান্ডে থানা হেফাজতে রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ অপহরণের শিকার হন। আরিফ সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়ার মরহুম মাস্টার বজল আহমদের ছেলে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।