১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক

প্রেস বিজ্ঞপ্তিঃ

কক্সবাজার পৌর, সদর ও রামু উপজেলা বিএনপির পূর্ব নির্ধারিত গণমিছিল চলাকালে কক্সবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুর সাহেব স্ট্রোক করে ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

কক্সবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
ছৈয়দ নুরের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ জনাব শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক, সাবেক পিপি এডভোকেট শামীম আরা স্বপ্না।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ছৈয়দ নুর একজন ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতা ছিলেন। তাকে হারিয়ে আমরা বিএনপি পরিবার শোকাভিভূত। তার মতো দলের প্রতি কমিডেট যোগ্য নেতার শূন্যতা পূরণ হবার মতো নয়।

রাজনীতির মাঠের সম্মুখ সারীর পরীক্ষিত নেতা ছৈয়দ নুরের আকষ্মিক মৃত্যুতে নেতাকর্মীদের ভেঙে না পড়ে, ধৈর্য ও সাহসের সাথে তার পরিবারের পাশে থাকার আহবান জানাচ্ছি।
কক্সবাজার জেলা বিএনপির পক্ষ থেকে মরহুম নেতার মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করছি। আল্লাহ মরহুমকে বেহেশতে নসীব করে, আমীন।

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী গণমাধ্যমে এই তথ্য জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।