২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

শেষ হলো রাহাত মাহমুদের সুমাইয়া শিমু অভিনিত ‘তক্ষক’ নাটকের স্যুটিং

নাটক একটি, চরিত্রও একটি, অভিনয়শিল্পীও একজন। জহির করিমের রচনায় সেই নাটকের নাম তক্ষক। নাটকটি নির্মাণ করেছেন রাহাত মাহমুদ। এ নাটকের দেখানো একটি মাত্র চরিত্রে অভিনয় করেছেন সুমাইয়া শিমু। সম্প্রতি নাটকটির শুটিং হলো গাজীপুরের এক জমিদারবাড়িতে তক্ষক নাটকে এক শিমুকে তিনটি ভিন্ন বয়সের সাজপোশাকে দেখা যাবে।

 

ভিন্নধারার এ নাটকে অভিনয়ের পর সুমাইয়া শিমু বলেন, ‘নাটকে একটি মাত্র চরিত্র। দু- একজনের কণ্ঠস্বর শুধু শোনা যেতে পারে। তবে আমাকে ছাড়া আর কোনো চরিত্র দেখা যাবে না পর্দায়। কাজটি করার আগে আমি বেশ ভয়ে ছিলাম। অনেকবার মহড়া করেছি। পরিচালকসহ সংশ্লিষ্ট সবার জন্যই এটা ছিল একটি পরীক্ষামূলক কাজ।’ নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক রাহাত মাহমুদ বলেন, এতে একজন মেয়ের জীবন দেখানো হয়েছে। তাঁর জীবনের ছোট্ট একটা ঘটনা কীভাবে পুরো জীবনে ছাপ ফেলে, সেটাই দেখবেন দর্শক। তিনি আরও বলেন, শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।