১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

পূর্ব শত্রুতার জের-

জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়ে আহত হয়েছেন রামু সরকারি কলেজের অফিস সহায়ক শামশুল আলম। পূর্ব শত্রুতার জের ধরে শনিবার বিকেলে কলেজ থেকে বাড়ি ফেরার পথে তিনি আক্রমণের শিকার হয়েছেন। এ ঘটনায় রাতেই হামলাকারী একাধিক জনের বিরুদ্ধে রামু থানায় অভিযোগ দিয়েছেন আহত কলেজ কর্মচারির ছোট ভাই আজিজুল হক।

অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, এক উপ-পরিদর্শক (এসআই)কে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

আহত শামশুল আলম (৪০) রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নাদের পাড়ার মো. ইসহাক মিয়ার ছেলে। তাকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

আহতের ভাই আজিজুল হক থানায় দেয়া অভিযোগে উল্লেখ করেন, আমাদের চলাচলের পথ নিয়ে প্রতিবেশী হালিম উল্লাহ কাইসারদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারা শামশুল আলমের পরিবারসহ আরো একাধিক পরিবারকে এ পথ দিয়ে চলাচলে বাঁধার সৃষ্টি করে আসছিল। এরই জের ধরে শনিবার কলেজ থেকে বাড়ি ফেরার পথে শামশুল আলমকে অতর্কিত গতিরোধ করে। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে তাকে এক যোগে হামলা করে বসে অভিযুক্তরা। তার শোর চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারিরা পালিয়ে যায়।

তিনি আরো উল্লেখ করেন, কায়সারের ছেলে আনাস কিশোর গ্যাং লিডার হিসেবে বাবুসহ একাধিক জনকে নিয়ে এলাকায় অপরাধ করে বেড়ায়। গডফাদারদের আশ্রয়ে থেকে তারা নানান অপরাধ করে বেড়ালেও কেউ প্রতিবাদ করে না। তাদের কারণে শিক্ষার্থীরা ঠিকমতো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না। প্রতিবাদ করলেই হুমকি দেয়।

হামলার বিষয়ে অভিযোগ দেয়া হয়েছে জেনে আরো হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন আজিজুল হক।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের ফোনে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। ###

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।