৯ মে, ২০২৬ | ২৬ বৈশাখ, ১৪৩৩ | ২১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারের জেরে’ এক রোহিঙ্গা যুবককে গলা কেটে খুন করেছে আরসা সন্ত্রাসীরা।

রবিবার সকাল পৌণে ৬ টায় উখিয়া উপজেলার ঘোনারপাড়া ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৭ ব্লকে রেড ক্রিসেন্ট অফিসের পাশে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

নিহত নূর কামাল (২৯) উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১৪ ব্লকের নূর সালামের ছেলে।

শামীম হোসেন বলেন, সকালে ঘুম থেকে জেগে নূর কামাল ক্যাম্পে নিজের এলাকায় স্থানীয় কয়েকজনের সাথে হাটাহাটি করছিলেন। এক পর্যায়ে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা’র ১০/১৫ জন দূর্বৃত্ত অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৭ ব্লকে রেড ক্রিসেন্ট অফিসের পাশে তাকে জবাই করে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে গলাকাটা এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে বলে জানান ওসি।

শামীম বলেন,  প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও কারা, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয়। তারপরও ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।