১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ

দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি  জসিম উদ্দিনের বাবা হাজী নূর হোসেন (৭২) ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১২ মে) দিনগত রাত দেড়টার দিকে হাসপাতালে নেয়ার পথে গাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নূর হোসেন দীর্ঘদিন ধরে কিডনি, লিভার ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলেও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১৩ মে) বেলা ১১টায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবি ও স্থানীয়রা অংশ নেন।
সাংবাদিক জসিম জানান, বাবাকে বেশ কিছু দিন হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হয়। একটু সুস্থবোধ করায় চিকিৎসকরা তাকে বাড়িতে পাঠিয়ে দেন। নিয়মিত ওষুধ সেবনে তিনি সাবলীল ভাবে চলাচল করছিলেন। রবিবার রাতে নামাজ শেষে খাবার খেয়ে শুয়ার পর সাড়ে ১১টার দিকে হঠাৎ খারাপ লাগছে বলার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। ইসলামপুর হতে বের হওয়া গাড়ি ঈদগাঁও এলাকা পার হতেই গাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে, তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে জেলার সাংবাদিকসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
সাংবাদিক জসিমের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি (সিবিআরইউ)।
এক বিবৃতিতে শোক জানান সিআরইউর সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীর। তারা শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শোক জানিয়েছেন নানা পেশাজীবি ও সমাজিক সংগঠনও।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।