১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

শপথ নিলেন শিল্পী সমিতির নির্বাচিত সদস্যরা

নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ। শুক্রবার (১২ মে) বিকেল ৫টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রথমে নব নির্বাচিত কমিটির সভাপতি মিশা সওদাগরকে শপথ পাঠ করান শিল্পী সমিতির নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর। এরপর ধারবাহিকভাবে অন্য সদস্যদের শপথ পাঠ করান নতুন সভাপতি মিশা সওদাগর। তবে শুটিং থাকায় শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুউপস্থিত ছিলেন সাইমন ও ইমন। এছাড়া ফেরদৌস, কমল, জাকির, মৌসুমী, জেসমিনও অনুপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা ফারুক, শিল্পী সমিতির নির্বাচনের আপিল বিভাগের দুই সদস্য খোরশেদ আলম খসরু ও শামসুল হক, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, নৃত্য পরিচালক মাসুম বাবুল। সবাই নতুন কমিটিকে শিল্পীদের স্বার্থে কাজ করে যাওয়ার জন্য আহ্বান জানান।

 

এদিকে বৃহস্পতিবার (১১ মে) শিল্পী সমিতির এই নির্বাচনের ফলাফলের উপর স্থগতাদেশ দিয়েছেন হাইকোর্ট।ফলাফলে অনিয়মের অভিযোগে মামলা করেন ওমর সানী-অমিত হাসান প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে হেরে যাওয়া প্রার্থী রমিজ উদ্দিন। তার মামলার প্রেক্ষিতেই আদালত এ আদেশ দিয়েছেন।আদেশের পরও কেমন করে নতুন কমিটি শপথ গ্রহণ করলো তা নিয়ে চলছে নতুন গুঞ্জন-আলোচনা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।