৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি-সম্পাদক শাহীন ও ফারুক   ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

রোহিঙ্গা ক্যাম্পের ‘চাঞ্চল্যকর ৬ খুন’ মামলার আসামি আরসা সন্ত্রাসী লালু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ‘চাঞ্চল্যকর ৬ খুন’ মামলার এজাহারভূক্ত আসামি ও আরসা’র শীর্ষ সন্ত্রাসী সাব্বির আহমদ ওরফে লালুকে গ্রেপ্তার করেছে এপিবিএন।
রোববার মধ্যরাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৯ বøকে এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. আমির জাফর।

গ্রেপ্তার সাব্বির আহমদ ওরফে লালু (৩০) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১৮ রোহিঙ্গা ক্যাম্পের ই-বøকের আব্দুল মোতালিব এর ছেলে।

এপিবিএন জানিয়েছে, গ্রেপ্তার সাব্বির আহমদ ওরফে লালু মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এর শীর্ষ কমান্ডার। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত ‘চাঞ্চল্যকর ৬ খুন’ মামলার এজাহারভূক্ত আসামি। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ নানা অপরাধে উখিয়া থানায় ৬ টির বেশী মামলা হয়েছে।

গত ২০২১ সালের ২২ অক্টোবর রাতে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে দারুল উলুম নদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসায় দূর্বৃত্তদের সশস্ত্র হামলায় ৬ জন নিহত হয়। এ ঘটনার আরসা’র সন্ত্রাসীদের দায়ী করে আসছে আইন শৃংখলা বাহিনী ও রোহিঙ্গারা।

আমির জাফর বলেন, রোববার মধ্যরাতে উখিয়া উপজেলার ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৯ বøকের বাসিন্দা জনৈক হারুনের বসত ঘরের সামনে আরসা’র শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি সাব্বির আহমদ ওরফে লালুসহ কতিপয় সশস্ত্র লোকজন অবস্থান করছে খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তার দেহ তল্লাশী করে পাওয়া যায় একটি ওয়াকিটকি।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান মো. আমির জাফর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।