১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন উখিয়ার বীর মুক্তিযুদ্ধা আবুল খায়েরের

মোহাম্মদ সোহেল সিকদার রানাঃ

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ২ টায় উখিয়ার রাজাপালং ইউপিস্থ ফলিয়াপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে মসজিদে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।

সাবেক সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের দাফনের আগে উখিয়া থানা পুলিশের এসআই থৈইলা অং এর নেতৃত্বে একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন কতৃক উপজেলার প্রশাসনের পক্ষ থেকে- জাতীয় পতাকা পরিধান ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় উখিয়া উপজেলার সমাজ সেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন, রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মীর শাহেদুল ইসলাম চৌধুরী, রাজাপালং ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হক মেম্বার, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলভী হারুন উর রশীদ নূরী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, গ্রামপুলিশ সহ গণ্যমান্য ব্যক্তিরা জানাজায় অংশ নেয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।