১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

রামুতে ‘প্রভাবমুক্ত’ উচ্ছেদ অভিযান, গুড়িয়ে দিল অবৈধ স্থাপনা

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের রামুতে সড়ক ও জনপদ বিভাগ যৌথ অভিযান চালিয়ে অবৈধ দোকান ঘরসহ সাড়ে তিন শতাধিক বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে । বুধবার (১ জানুয়ারী) সকাল ১০টা থেকে বিকাল ৩ট পর্যন্ত চৌমুহনী ও পঞ্জেখানা স্টেশনে অভিযান চালিয়ে অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোস্তফা মুন্সী জানান, সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধ গড়ে উঠা দোকান ঘরসহ বিভিন্ন স্থাপনা নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে রামু চৌমুহনী স্টেশন ও পঞ্জেখানা স্টেশনে অভিযান পরিচালনা করে দোকান ঘরসহ সাড়ে তিন শতাধিক অবৈ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে । রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল এর নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে অংশ নেন কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী, রামু ফায়ার সার্ভিস,এবং পুলিশ সদস্যরা।

অভিযানে চৌমুহনী স্টেশন ও পাঞ্জাগানা এলাকার প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে কাউকে আটক না করা হলেও অবৈধ স্থাপনা নির্মাণকারীদের সতর্ক করে দেন এসিল্যান্ড।

জানা যায়, ফুটপাত দখল করে দোকানঘর ভাড়া দিয়ে আসছিলেন স্থানীয় একটি প্রভাবশালী মহল। যে কারণে চৌমুহনী স্টেশনে যানজড় সহ নানা দুর্ভোগের শিকার হয়ে আসছে রামুর দূর দুরান্ত থেকে আসা জনসাধারন।

রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ জাহিদ রাতুল জানান, রামুর প্রানকেন্দ্র চৌমুহনী স্টেশনের বিভিন্ন পয়েন্টে অবৈধ ঝুঁপড়ি দোকান নির্মাণ করা হয়। যে কারণে সৌন্দর্যহানির পাশাপাশি অসহনীয় যানজটে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছে স্থানীয় জনসাধারন। ফুটপাত দখল করে এসব অবৈধ স্থাপনার কারণে পথচলায় প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি দূর্ঘনার আশঙ্কাও বিদ্যমান। জনগনের দুর্ভোগের বিষয়টি চিন্তা করে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম বলেন, রামুকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে সমস্ত অসঙ্গতির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে দেরিতে হলেও চৌমুহনীর অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। অভিযানে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রামু বণিক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।