১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তরুণ স্বর্ণ কারিগরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরে রাতের আঁধারে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক তরুণ স্বর্ণ কারিগরের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে কক্সবাজার শহরের হাশেমিয়া মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে এই দূর্ঘটনা ঘটে।
নিহত স্বর্ণ কারিগরের নাম রুবেল ধর (৩২)। তিনি কক্সবাজার শহরতলীর উপজেলা পাড়া এলাকার পরিমল ধরের ছেলে।
নিহত রুবেল ধরের বন্ধু স্বর্ণ দোকানদার রুবেল ধর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার বন্ধু স্বর্ণ কারিগর রুবেল ধর শুক্রবার রাতে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার পথে হাশেমিয়া মাদ্রাসার সামনে প্রধান সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা লেগে ছিটকে পড়েন। পরে লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সুত্র মতে, নিহত রুবেল ধর এক মেয়ে সন্তানের পিতা।
এই দূর্ঘটনায় তার পরিবারে হাহাকার চলছে। বর্তমানে তার মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।