৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি-সম্পাদক শাহীন ও ফারুক   ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

মেরিন ড্রাইভে মোটর সাইকেল ও ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত ২

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের মেরিন ড্রাইভে মোটরসাইকেল ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত এবং ২জন আহত হয়েছেন।

বুধবার ( জুন) দুপুরে মেরিন ড্রাইভের উখিয়ার শফির বিল এলাকায় দূর্ঘটনা ঘটে।

এতে নিহত ইমারত মোল্লা যশোরের আবদুস সাত্তারের ছেলে। তিনি ইনানীর পালংকি রেস্টুরেন্টের মার্কেটিং এবং সিকিউরিটিরদায়িত্বে ছিলেন। অন্য একজন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত আকতার হলদিয়া পালংয়ের রুমখাপালংয়ের বলে জানা যায়।

আহতরা হলেন, উখিয়ার রাজাপালং ইউনিয়নের রিদুয়ান, এবং জালিয়াপালং ইউনিয়নের ইজিবাইক চালক জয়নালআবেদীন।

উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, টেকনাফ থেকে আসা মোটরসাইকেল পাটুয়ারটেকের দিকে যাওয়া ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জন আহত হয়। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকেমৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে চিকিৎসাধিন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। আহতদের অবস্থাও সংকটাপন্নবলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করাহয়েছে বলে জানান  তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।