১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের ৩৪ বিজিবির পরিচালিত এক অভিযানে ১৯৭৫ পিস বার্মিজ ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে।

বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী, পিএসসি বিষয়ে নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর ) সকালে রেজুখাল চেকপোস্ট এলাকায় নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে

কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার তল্লাশি করে। তল্লাশির সময় অভিনব কায়দায় লুকানো অবস্থায় গাড়ির ভেতর থেকে ১৯৭৫ পিস বার্মিজ ইয়াবা, একটি মোবাইল ফোন এবং একটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়। অভিযানে টেকনাফ সদর ইউনিয়নের মো. হাসিমের মেয়ে সেলিনা আক্তারকে (২৮) আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, চোরাচালান কার্যক্রমে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।