১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

প্রায় ৩০ বছর ধরে জনগণের সেবায় নিবেদিতপ্রাণ এই জননেতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে এলাকাবাসী

বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বৃহত্তর হলদিয়া পালং ইউনিয়নের প্রিয় মুখ, বৃহত্তর হলদিয়া পালং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও তিনবারের নির্বাচিত ইউপি সদস্য, মরহুম হাজী আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ।

২০২০ সালের ১৫ই আগস্ট রাত ৮টা ৩০ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নিবেদিতপ্রাণ নেতা। মৃত্যুর আগে পর্যন্ত তিনি ছিলেন এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে এক অনন্য দৃষ্টান্ত।

বিগত স্বৈরাচার আওয়ামী লীগের আমলে তিনি হলদিয়া পালং ইউনিয়ন বিএনপি’কে ঐক্যবদ্ধ রেখেছিলেন দুঃসময়ে দলের নেতৃত্ব দিয়েছিলেন।

প্রায় ৩০ বছর ধরে তিনি নিঃস্বার্থভাবে জনগণের সেবা করে গেছেন। এলাকার উন্নয়ন, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ন্যায়বিচারের পক্ষে কথা বলা—এসবই ছিল তাঁর জীবনের মিশন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বিনয়ী, সহজ-সরল ও পরোপকারী।

স্থানীয়রা স্মরণ করছেন, আব্দুল আজিজ মেম্বারের বাড়ি ছিল সবার জন্য খোলা। যে কোনো সময়, যে কোনো সমস্যায়, তিনি মানুষকে ফিরিয়ে দেননি।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এলাকাবাসী, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন এই অকৃত্রিম জনসেবককে

সবার প্রার্থনা—আল্লাহ যেন তাঁর নেক আমলগুলো কবুল করেন এবং জান্নাতুল ফেরদৌসে উচ্চ মর্যাদা দান করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।