২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

পেকুয়ার কেপিএলের দশম আসরঃ ম্যাগপাই বয়েজকে হারিয়ে ফাইনালে ড্রাগন্স ক্রিকেট

প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারীমোড়া প্রিমিয়ার লিগের (কেপিএল) দশম আসরের ফাইনাল নিশ্চিত করেছে শিলখালীর মিজানুর রহমানের ড্রাগন্স ক্রিকেট। গতকাল শুক্রবার বিকেল সাড়ে তিনটায় কেপিএল মাঠে অনুষ্ঠিত কোয়ালিফায়ার-১ ম্যাচে পেকুয়া সদরের কামরান জাদিদ মুকুটের ম্যাগপাই বয়েজকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ড্রাগন্স।
বিকেল তিনটায় দুই দলের মধ্যে টস করেন অ্যাম্পায়ার সুজিত দাশ ও নুর মোহাম্মদ মামুন। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় নির্ধারিত ১২ ওভারের খেলা। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ম্যাগপাই বয়েজের অধিনায়ক মোস্তাকিম। ড্রাগন্সের পক্ষে ওপেনার হিসেবে মাঠে নামেন অধিনায়ক মোরশেদ ও নাইম। তাঁরা দুইজনই ১২ রান করে নিয়ে আউট হলে মাঠে নামেন বিদেশী খেলোয়াড় তানভির ও ইনচান। তানভিরের ব্যাট থেকে আসে ব্যক্তিগত ২২ রান আর ইনচানের ব্যাট থেকে আসে ৩০ রান। ড্রাগন্স ছয় উইকেট হারিয়ে নির্ধারিত ১২ ওভারে সংগ্রহ করে ১০৩ রান।
১০৪ রানের টার্গেট নিয়ে মাঠে নামে ম্যাগপাই বয়েজ। ওপেনার হিসেবে মাঠে নামেন আরফাত ও এরফান। তাঁরা দুইজনই শূণ্য রানে আউট হয়ে গেলে ম্যাগপাই শিবিরে নেমে আসে হতাশা। তাঁরা সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৭৯ রান। ম্যাগপাইয়ের পক্ষে সর্বোচ্চ ২৫ রান সংগ্রহ করেন আমির আবদুল্লাহ।
বলাবাহুল্য, ম্যাগপাই বয়েজ হেরে গেলেও তাঁরা ২৩ জানুয়ারি অনুষ্ঠিত কোয়ালিফায়ার-২ ম্যাচে মুখোমুখি হবে এলিমেনিটর ম্যাচে বিজয়ী দলের সঙ্গে। ২১ জানুয়ারি এলিমেনিটর ম্যাচে মুখোমুখি হবে পল্লীবন্ধু ক্রিকেট কিংস ও সোনালী সুপার সিক্সার্স।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ড্রাগন্স ক্রিকেটের বিদেশী খেলোয়াড় অলরাউন্ডার মো. তানভির। তিনি ব্যক্তিগত ২২ রান ও দুই উইকেট সংগ্রহ করেন। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন বেলাল উদ্দিন বিল্লাল।
এরপর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ। কেপিএল পরিচালনা কমিটির উপদেষ্ঠা মাষ্টার এহেছানুল হকের সভাপতিত্বে ও কেপিএল পরিচালনা কমিটির মহাসচিব তানজিমুল ইসলাম জিসাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মো. জাকারিয়া। এসময় উপস্থিত ছিলেন কেপিএলের প্রধান উপদেষ্টা সাংবাদিক এস এম হানিফ, উপদেষ্টা সাজ্জাদুল ইসলাম, শিলখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ ফরিদুল আলম, কেপিএল পরিচালনা কমিটির সভাপতি সাহেদুল ইসলাম শাহেদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।