১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন

নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের

সংবাদ বিজ্ঞপ্তি;

ভোট হলো পবিত্র আমানত। ভোটের সময় নানা কৌশলে এই আমানত নিয়ে নির্বাচিত হওয়ার পর দুনীর্তিসহ নানা অপকর্মে জড়িয়েছে অনেক জনপ্রতিনিধি। ভোটারদের বিশ্বাসের সাথে করা হয়েছে ছিনিমিনি। তাই এবার কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে সাবেক চার বারের পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে নিরাপদ ভাবছেন সাধারণ ভোটারেরা।
ভোটারদের অভিমত, নির্বাচনের ভোটের জন্য সবাই আকুতি-মিনতি করে। কিন্তু নির্বাচিত হওয়ার পর সবাই ভুলে যায়। উল্টো সাধারণ মানুষ তাদের কাছে অনেকটা অনিরাপদ হয়ে উঠে। তবে নুরুল আবছার একজন পরীক্ষিত যোদ্ধা। তিনি শুধু কক্সবাজার নয়, পুরো বাংলাদেশের জন্য নিরাপদ।

বৃহস্পতিবার বড়ছড়া, কলাতলী, আদর্শগ্রাম ও সৈকত পাড়ায় গণসংযোগ করেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল আবছার। এসময় মানুষের ভালবাসায় তিনি আপ্লূত হন। অনেকেই দোকান ও বাড়ি থেকে সাদাসিধে নুরুল আবছারকে এক পলক দেখতে ছুঁটে আসেন। বুকে জড়িয়ে আপন করে নেয় এই প্রিয় নেতাকে। অনেক মানুষ নুরুল আবছারের ত্যাগ ও উপকারের কথা আবেগপ্রবণ হয়ে তুলে ধরেন।
গণসংযোগ শেষে তিনি বলেন, ‘নির্বাচন হলো মানুষের স্বপ্নের নবায়ন। এতে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে। তাই বলে অতি উৎসাহী হয়ে পরস্পর কাঁদা ছুড়াছুঁড়ি কোনভাবেই কাম্য নয়। নির্বাচিত হলে সদর উপজেলায় বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। খেদমত করা হবে দ্বীন ও মানুষের।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।