২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

নিখোঁজের সাড়ে পাঁচ মাসেও খোঁজ মিলেনি রুপনের

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের ঈদগাঁওর শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি মহেশখালী যাবার উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ হওয়ার সাড়ে ৫ মাসেও খোঁজ মিলেনি দু’সন্তানের জনক এক যুবকের। তিনি মানসিক রোগে আক্রান্ত হয়ে টানা কয়েক বছর চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের ২৫ মার্চ সকাল ৬টা হতে নিখোঁজের পর তাকে খুঁজে পেতে ঈদগাঁওর প্রতিটি এলাকা, মহেশখালীসহ পুরো জেলায় বিচরণ করছেন তার স্ত্রী। স্বামীকে খুঁজে না পেয়ে দু’সন্তানসহ মানবেতর দিন কাটাচ্ছেন স্ত্রী লাকী দে।
নিখোঁজ রুপন কান্তি দে (৩০) মহেশখালী পৌরসভার গোরকঘাটা দক্ষিণ হিন্দু পাড়ার কালু রাম দে’র ছেলে। তিনি বিগত বছর পাঁচেক সময় হতে ঈদগাঁওর জালালাবাদ হিন্দু পাড়ায় শ্বশুর হৃদয় রঞ্জন দে’র বাড়িতে স্ত্রী ও দু’সন্তান নিয়ে বাস করতেন।
রুপনের সম্মন্ধি ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রতন কান্তি দে জানান, বিগত ৯ বছর আগে আমার ছোট বোন লাকীর সাথে পারিবারিক ভাবে রুপনের বিয়ে হয়। সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। বড় সন্তান দ্বিতীয় শ্রেণিতে পড়ে, ছোটটার বয়স এক বছর। রাজমিস্ত্রির কাজ করা রুপন বিয়ের কয়েক বছর পর তার মানসিক সমস্যা দেখা দেয়। তখন থেকে ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইউনিটের অধ্যাপক ডা. শাহ আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। অসুস্থার কারণে কাজ করতে না পারায় স্ত্রী-সন্তানসহ তাকে আমাদের বাড়িতে রেখে চিকিৎসা করানো হচ্ছিল। নিয়মিত ওষুধ সেবন করলে তিনি স্বাভাবিক থাকেন।
মাস্টার রতন আরো জানান, গত ২৫ মার্চ বাড়ির সবাইকে বলে মহেশখালী যাবার জন্য সকাল ৬টার দিকে বের হয় রুপম। মহেশখালী পৌঁছে মোবাইল করার কথা ছিল। কিন্তু বিকেল পর্যন্তও কল না আসায় মহেশখালী বাবার বাড়িতে ফোন করা হয়। তারা জানায় রুপন সেখানে যায়নি। এরপর পুরো বৃহত্তর ঈদগাঁওতে মাইকিং করা হয়। এভাবে ১১দিন মহেশখালীসহ পুরো কক্সবাজার তন্নতন্ন করে খোঁজার পরও না পেয়ে ৫ এপ্রিল ঈদগাঁও থানায় সাধারণ ডায়েরি করে স্ত্রী লাকী দে (১৬৭/২০২২)। রুপনের ছবিসহ বিভিন্ন এলাকায় লিফলেটও সাঁটানো হয়েছে।
কিন্তু এখনো রুপনের খোঁজ মিলেনি। মাঝখানে এক জায়গায় তাকে দেখা গেছে জানার পর সেখানেও খোঁজ করে ব্যর্থ হয় আমরা। প্রেসক্রিপশন মতে ওষুধ না খেলে রুপন অপ্রকৃতস্থ হয়ে যায়। আমাদের শংকা নিয়মিত ওষুধ খাওয়া মিস হওয়ায় সে বাড়ি চিনতে পারছে না।
ঈদগাঁও থানার ওসি আবদুল হালিম বলেন, জিডি পেয়ে আমাদের মতো করে অনেক খুঁজে দেখেছি; এখনো পায়নি। তবে, প্রচেষ্টা অব্যহত রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।