৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এ বছরও দেশের বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩’ গ্রহণ করেছে। এ উপলক্ষে বাংলাদেশ চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সংলগ্ন এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে ওই কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। ১৭ জুলাই (সোমবার) বিভিন্ন ধরণের গাছ লাগানো হয়।

এসময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, পরিবেশ সুরক্ষিত রাখতে সকলকে বেশি করে বৃক্ষরোপণ করা প্রয়জোন। বৃক্ষরোপণ পরিবেশে অক্সিজেনের ভাণ্ডার তৈরি করে। তাই প্রতিটি খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ভেষজ, ঔষধি ও অন্যান্য গাছের চারা রোপণ করতে সকলকে আহ্বান জানান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ চৌধুরী অভি, মেডিকেল অফিসার ডা. নুরুল হায়দার, ডা. নওশাদ খান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, দৈনিক পূর্বকোণের স্টাফ রিপোর্টার ইমাম হোসাইন রাজু এবং চট্টগ্রামের সকল উপজেলারস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।