মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ

শেয়ার করুন


সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোকতার আহমেদ।
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ১৩ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মো. নেছার উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।
প্রফেসর ড. মোকতার আহমেদ কক্সবাজার জেলার উখিয়া রুমখা মরিচ্যা হাজির পাড়ার বাসিন্দা মরহুম আলহাজ্ব পেটান আলী সওদাগরের ছেলে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও চেয়ারম্যান।
# প্রফেসর ড. মোকতার আহমেদ এর কর্মজীবন:
কিউরেটর, বোটানিক্যাল গার্ডেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ফেব্রুয়ারি ১৯৮২- অক্টোবর ১৯৯২)
সহকারী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (অক্টোবর ১৯৯২-জুন ১৯৯৭)
সহযোগী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (জুন ১৯৯৭-জানুয়ারি ২০০৪)
অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (জানুয়ারি ২০০৪-অক্টোবর ২০২৩)
# প্রশাসনিক অভিজ্ঞতা:
প্রভোষ্ট, স্যার এফ রহমান হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (মে ২০০৬- এপ্রিল ২০০৯)
চেয়ারম্যান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (মার্চ ২০১১- মার্চ ২০১৪)
অধ্যাপক (ভারপ্রাপ্ত), বোটানিক্যাল গার্ডেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (অক্টোবর ২০১১-মার্চ ২০১৪)
এক্সিকিউটিভ ডিরেক্টর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পল্লী উন্নয়ন প্রকল্প (সিআরডিপি) (ফেব্রুয়ারি ২০১৫-মার্চ ২০১৬)।
# বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিনন্দন:
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোকতার আহমেদ সিবিআইইউ এর ভিসি হিসেবে নিয়োগ পাওয়ায় উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমানসহ ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ।
সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ নবাগত ভিসি স্যারকে প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, প্রফেসর ড. মোকতার আহমেদের যোগ্য নেতৃত্বে শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। রচিত হবে সম্ভাবনার মাইলফলক। উচ্চশিক্ষা বিস্তারে আসবে নতুনত্ব ও সমৃদ্ধি।

শেয়ার করুন