২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ

মোঃ সোহেল সিকদার রানাঃ

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসন ঘিরে নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে পুরো জনপদ। ভৌগোলিক ও কৌশলগত গুরুত্বের কারণে এই আসনকে দীর্ঘদিন ধরে ‘লক্ষী আসন’ হিসেবে বিবেচনা করা হয়। নাফ নদী, সেন্টমার্টিন দ্বীপ, মিয়ানমার সীমান্ত, মেরিন ড্রাইভ, পাহাড়ি অঞ্চল, বিশাল লবণ চাষ এলাকা এবং প্রায় ১৫ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর উপস্থিতি—সব মিলিয়ে এই আসন দেশের রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৬৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ৮০৩ জন, নারী ভোটার ১ লাখ ৮২ হাজার ৮৭৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন। নির্বাচনের মাঠে নারী ভোটাররা বড় ফ্যাক্টর হিসেবে দেখা দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।
বর্তমানে এ আসনে মূল লড়াই জমে উঠেছে দুই হেভিওয়েট প্রার্থীকে ঘিরে। ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক হুইপ ও চারবারের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

অপরদিকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন চারবারের ইউপি চেয়ারম্যান ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহাম্মদ আনোয়ারি।

নির্বাচনী প্রচারণায় গ্রাম-গঞ্জ, হাট-বাজার থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সর্বত্র বইছে ভোটের আমেজ। প্রার্থীরা নারী ভোটারদের মন জয় করতে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ আসনে আওয়ামী লীগের ভোটারদের অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনেক অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব মনে করছেন, আওয়ামী লীগের ভোট যে দিকে ঝুঁকবে, সেই প্রার্থীই নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকবে।

তবে অভিজ্ঞতা ও রাজনৈতিক গ্রহণযোগ্যতার দিক দিয়ে এগিয়ে রয়েছেন শাহজাহান চৌধুরী। চারবারের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে উখিয়া-টেকনাফে শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক যোগাযোগ এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে তিনি একটি শক্তিশালী ভোট ব্যাংক গড়ে তুলেছেন বলে স্থানীয়দের দাবি।

স্থানীয় জনপ্রতিনিধিদের একটি বড় অংশও শাহজাহান চৌধুরীর পক্ষে অবস্থান নিয়েছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। ফলে নির্বাচনী মাঠে বিএনপি প্রার্থী তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে অধ্যক্ষ নুর আহাম্মদ আনোয়ারিও চারবারের ইউপি চেয়ারম্যান হিসেবে এলাকায় নিজস্ব জনপ্রিয়তা ধরে রেখেছেন। নতুনত্ব ও সাংগঠনিক শক্তির ওপর ভর করে তিনিও জয়ের ব্যাপারে আশাবাদী।

সব মিলিয়ে উখিয়া–টেকনাফ আসনে নারী ভোট, আওয়ামী ভোটারদের অবস্থান এবং প্রার্থীদের অভিজ্ঞতা ও জনপ্রিয়তার সমীকরণে নির্বাচন দিন যত এগিয়ে আসছে, ততই জমে উঠছে প্রতিদ্বন্দ্বিতা। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কার দিকে ঝুঁকে পড়ে এই গুরুত্বপূর্ণ আসনের ভোটের পাল্লা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।