১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩ | ২৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ

বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি ও হাইওয়ে পুলিশ প্রধান মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার)  বলেছেন, বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে।  বৃহস্পতিবার কক্সবাজারের মালুমঘাট হাইওয়ে থানায় জেলার পাঁচটি হাইওয়ে ইউনিটের সদস্যদের নিয়ে আয়োজিত ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত্র মত বিনিময় ও বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির তিনি সকল পুলিশ সদস্যদের  উদ্দেশ্যে এ কথা বলেন।
উক্ত সভায় হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি আরও বলেন, সততা নিষ্ঠা ও পেশাদারীত্বের সাথে দায়িত্ব পালন করে মানুষের আস্থাভাজন হতে হবে এবং সর্বদা দেশ ও জাতীর কল্যানে নিজেদের নিয়োজিত রাখতে হবে।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার  মুহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন  মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ, রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন, হোয়াইক্ষ্যং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী, শাহপরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এসআই (নিঃ) খোকন কান্তি রুদ্র সহ  পুলিশ সদস্যগণ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।