৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

দেশের মাটিতে আরব আভিজাত্যের ছোঁয়ায় ‘রয়েল সাউদ’

বিশেষ প্রতিবেদক:

পর্যটন শহর কক্সবাজারে যুক্ত হলো অনন্য সুন্দর একটি প্রতিষ্ঠান। এযেন দেশের মাটিতে আরব আভিজাত্যের ছোঁয়া। ‘রয়েল সাউদ’ নামের এই রুচিশীল প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ বুধবার বিকেলে।
ঐতিহ্যবাহী বদরমোকাম জামে মসজিদের পাশে গড়ে উঠা এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন দোকানের কর্ণধার হান্নান সাউদ’র গর্ভধারিণী মা রাহেলা বেগম। মায়ের হাত দিয়েই ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের বিষয়টি ক্রেতা ও দর্শনার্থীদের ব্যাপক সাড়া জাগিয়েছে।
রয়েল সাউদে গিয়ে দেখা গেছে, মাঝারি সাইজের একটি শো-রুম। তাতেই চোখ ধাঁধানো কারুকাজ আর অনিন্দ্য সুন্দর রকমারি ডিজাইন। ছোট্ট রুমের যেদিকে চোখ যায়, পলক নাড়ানো দায়!
শো রুমে শোভা পাচ্ছে ব্রান্ডিং নানান কিচিমের পণ্যের সমাহার। বিশেষ করে টুপি, জায়নামায, কপি ও গাহওয়াহ’র কাপ, কুরআন, রিয়াল, খেজুর, বডি স্প্রে, আতরসহ আরব আভিজাত্যের হরেক রকমের পণ্য। এছাড়া পান্জাবী, ঘড়ি, আংটি, বাটি, টি-সেটসহ নানান আসবাবপত্র। রুচিশীলতার অপূর্ব সমন্বয় ঘটেছে প্রতিটি পণ্যে। যা দেখে বিস্ময়াভিভূত সবাই।

রোমান্টিক বিকালের উদ্বোধনী অনুষ্ঠানটি আলোর বিচ্ছুরণ, সারি সারি বেলুনের অভ্যর্থনা গেইট, খেজুর খাইয়ে আপ্যায়নসহ উপস্থিত সকলের কোলাহলে হয়ে উঠে আরও রোমান্টিক। যা দেখে অভিভূত হন উপস্থিত সবাই।

দোকানের স্বত্ত্বাধিকারী হান্নান সাউদ জানান, স্থানীয় রুচিশীল মানুষের পাশাপাশি পর্যটকদের কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটি খোলা হয়েছে। প্রতিষ্ঠানে ইসলামিক ধারার পণ্যের অগ্রাধিকার থাকবে। দেশীয় পণ্য ছাড়াও বিদেশী বিভিন্ন পণ্য মজুদ করে প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ করা হবে বলেও জানান তিনি।

রয়েল সাউদ কেবল একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়; এটি পর্যটন শিল্পে নতুন একটি সংযোজনও। কক্সবাজারে আগত পর্যটকরা প্রতিষ্ঠানটি দেখে মুগ্ধ হবেন বলে মনে করছেন দর্শনার্থী ও ক্রেতারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।