মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে হাইওয়ে পুলিশের অভিযানে ডিয়াবলো বিয়ারসহ সিএনজি জব্দ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার হাইওয়ে পুলিশের অভিযানে ৪০ বোতল ডিয়াবলো বিয়ারসহ একটি সিএনজি আটক করা হয়েছে। বুধবার (৭জুন)  দুপুর ১টার দিকে  হাইওয়ে কুমিল্লা রিজিয়নের শাহপুরী হাইওয়ে থানার এসআই মো.কামরুল আলমের নেতৃত্বে হাইওয়ে পুলিশের একটি চৌকস টিম কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের নয়াপাড়া নামক স্থানে নাম্বারবিহীন একটি সিএনজিকে থামানোর নির্দেশ দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজির চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে সিএনজিটি তল্লাশি করলে চালকের বসার সিটের সামনে একটি বস্তা থেকে ৪০ বোতল মিয়ানমারের ডিয়াবলো বিয়ার উদ্ধার করা হয় এবং সিএনজিটি জব্দ করা হয়।
এ বিষয়ে হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। মাদক পাচারকারীরা যতই ক্ষমতাশালী হোকনা কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। কাউকে বিন্দু পরিমাণও ছাড় দেওয়া হবেনা। আর আটক গাড়িটি যথাযথ মামলার কার্যক্রম শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি ।

শেয়ার করুন