১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।

মোহাম্মদ সোহেল সিকদার রানাঃ

কক্সবাজারের টেকনাফ মহেশখালীয়া পাড়া ঘাট সংলগ্ন সমুদ্র সৈকতে গোসলে নেমে এক ছাত্রের মৃত্যু হয়েছে ও দুই ছাত্র নিখোঁজ হয়েছে ।

রবিবার দুপুরে এমন ঘটনাটি ঘটেছে বলে জনান, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন।

স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হওয়া নূর কামালকে অচেতন অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাকি নিখোঁজ দু’জন কে এখনো পর্যন্ত খোঁজে পাওয়া যায়নি । তবে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের আভিযানিক দল । নিখোঁজ হওয়া দুই জন টেকনাফ খোন্দকার পাড়া মাওলানা ইলিয়াস হুজুরের মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, তারা একসাথে ১০-১৫ জনের একটি দল ফুটবল খেলতে আসে। সেখান থেকে তিন বন্ধু সমুদ্র সৈকতে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে তারা তীব্র স্রোতে সমুদ্র সৈকতে ভেসে যায়।

ওই তিন শিক্ষার্থী হলেন, আবুল কালামের ছেলে নুর কামাল। মোহাম্মদ নজির এর ছেলে নজরুল ইসলাম এবং কোরবান আলীর ছেলে ইমরান (১২)।

স্থানীয় ব্যবসায়ী সাইফ উদ্দিন জানান,তারা দুপুরে টেকনাফ মহেশখালীয়া পাড়া ঘাট থেকে সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।