১২ মে, ২০২৬ | ২৯ বৈশাখ, ১৪৩৩ | ২৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত হয়েছেন সার্জেন্ট মো. রোবায়েত হোসেন। তিনি কক্সবাজার সদরে ট্রাফিক বিভাগে কর্মরত আছেন। গতকাল শনিবার কক্সবাজার পুলিশ লাইন্স এ মাসিক কল্যাণ সভায় তাঁকে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করা হয়। জুন মাসের পারফরম্যান্স বিবেচনায় ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সেরা অফিসারদের ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।
কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, (চকরিয়া সার্কেল) এম. এম. রকীব উর রাজা, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রাম প্রসাদ ভক্ত সহ সিআইডি, এপিবিএন এর প্রতিনিধিগণ এবং নয়টি থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জবৃন্দ।
মাসিক কল্যাণ সভা শেষ করে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে দুপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ সভায় পুলিশ সুপার সকল থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করেন।
এক প্রতিক্রিয়ায় ট্রাফিক সার্জেন্ট মো. রোবায়েত হোসেন আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন। এই ‘পুরস্কার’ কাজের গতি ও ভবিষ্যৎ কর্ম তৎপরতায় আরো উৎসাহ যোগাবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, পিপিএম (বার) পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দীন চৌধুরী পিপিএম ও টিআই (প্রশাসন) তুহিন আহমেদ সহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তার দেয়া তথ্য মতে, তিনি এবার সহ কক্সবাজার জেলায় কর্মরত অবস্থায় চারবার শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট নির্বাচিত হন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।