২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

খালেদার সঙ্গে প্রথম বৈঠকেই ১৬ নেতা অনুপস্থিত

নতুন নির্বাহী কমিটি ঘোষণার পর প্রথমবারের মতো ভাইস চেয়ারম্যানদের নিয়ে বৈঠক ডেকেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। তবে ৩৫ সদস্য বিশিষ্ট ভাইস চেয়ারম্যানদের মধ্যে ১৬ নেতাই বৈঠকে অনুপস্থিত ছিলেন। ফলে তাদের ছাড়াই গুরুত্বপূর্ণ এ বৈঠকটি শেষ করেছেন খালেদা জিয়া।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রথম বৈঠকেই অনুপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বিচারপতি এইচ টি ইমাম, এম মোর্শেদ খান, অ্যাডভোকেট হারুন আর রশিদ, শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, রাবেয়া চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, বরকত উল্লাহ বুলু, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ব্যারিস্টার মোহাম্মদ আমিনুল হক ও নিতাই রায় চৌধুরী।

এছাড়া যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন থাকায় সাদেক হোসেন খোকা, কারাগারে থাকায় আবদুল সালাম পিন্টু ও মোসাদ্দেক আলী ফালু পদ থেকে পদত্যাগ করায় (যদিও তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি) এবং দীর্ঘদিন ধরে দেশের বাহিরে থাকায় ড. ওসমান ফারুক বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।

তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ভাইস চেয়ারম্যানদের মধ্যে অধ্যাপক এম এ মান্নান, আবদুল মান্নান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ব্যারিস্টার শাজাহান ওমর, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, মোহাম্মদ শাজাহান, খন্দকার মাহবুবুর রহমান, রুহুল আলম চৌধুরী, মাহমুদুল হাসান, ইনাম আহমেদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, জয়নুল আবেদীন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও শওকত মাহমুদ উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৈঠকে পরবর্তী নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে নেতাদের পরামর্শ ও ভবিষ্যৎ রাজনীতির কৌশল ঠিক করতে নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

এদিকে আগামীকাল রোববার বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের সঙ্গে আবারও বৈঠকে বসবেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাত ৯টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।