১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩ | ২৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

মোহাম্মদ সোহেল সিকদার রানাঃ

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মুহাম্মদ মুজিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে আইন বিভাগের ২৩তম ব্যাচের শিক্ষার্থীরা। সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ২০৫ নাম্বার কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানালে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মুহাম্মদ মুজিবুর রহমান শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে আরও কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী থেকে দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আইন বিভাগের চেয়ারম্যান গোলাম মওলা সোহাগ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের এই ভালোবাসা ও সম্মানই শিক্ষকদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও মানোন্নয়নে প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ভূমিকা অনন্য। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আরও এগিয়ে যাবে।

ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। শিক্ষার্থীরা একে একটি স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।