১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো.মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহীন মিয়া, পিটিআই কক্সবাজারের সুপারিন্টেন্ডেন্ট জসিম উদ্দিন, উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জারীন তাসনিম তাসিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আক্তার, বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) কান্ট্রি ডিরেক্টর, উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো. আশরাফুল আলম সিরাজী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোক্তার আহমদ, মরিচ্যাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.জহিরুল হক সহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসময় বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ও শিক্ষার মান উন্নয়নে গৃহীত উদ্যোগগুলো পর্যবেক্ষণ করা হয়। কর্মকর্তারা বিদ্যালয়ের সার্বিক পরিবেশের প্রশংসা করেন এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন।##

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।