১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

বিশেষ প্রতিবেদকঃ

ইয়াবাসহ ওমর ফারুক বিজয় নামের এক যুবককে পুলিশের কাছে সোপর্দের পর সন্দেহভাজন চোর হিসাবে ১৫১ ধারায় চালান দিয়েছে কক্সবাজারের উখিয়া থানা পুলিশ। এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। ঘটনার দিন বিকেলে আদালত থেকে এলাকায় ফিরে বুক ফুলিয়ে ঘুরছে ওই যুবক।

স্থানীয় আতিকুর রহমান জানিয়েছেন, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা এলাকার রুহুল আমিনের ছেলে ওমর ফারুক বিজয় (১৯) একজন খুচরা ইয়াবা ব্যবসায়ী। গত ২৯ আগস্ট রাতে তিনিসহ স্থানীয় জনতা কিছু সংখ্যাক ইয়াবাসহ উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করেন। রীতিমত পুলিশ তাকে থানায় নিয়ে যান। পরদিন ৩০ আগস্ট তাকে চোর সন্দেহে ১৫১ ধারায় চালান দেয়া হয়। যার কারনে ওই যুবক আদালত থেকেই জামিন নিয়ে বাড়ি ফিরে।

স্থানীয় আতিকুর রহমান আরও বলেন, জনতা কর্তৃক সোপর্দ করার পর সহজেই জামিন পাওয়ার কারনে এলাকার লোকজনকে নানাভাবে হুমকি দিচ্ছে। তার ভাষ্যমতে, ইয়াবাসহ পুলিশের নিকট হস্তান্তর করা যুবক, যখন সহজেই এলাকায় ঘুরতে দেখে সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ তৈরি হয়েছে।

হলদিয়াপালং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য এম. মনজুর আলম বলেন, ‘ওমর ফারুক বিজয় একজন চিহ্নিত খুচরা ইয়াবা ব্যবসায়ী। পুলিশ তাকে চোর সন্দেহে চালান দেয়ার বিষয়টি খুবই দুঃখজনক।

বুধবার সন্ধ্যায় আদালতে প্রেরণকারী কর্মকর্তা উখিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) চম্পক বড়ুয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, থানায় কাউকে নিয়ে আসার পর, সব দায়িত্ব ওসির। আপনি ওসি স্যারের সাথে কথা বলেন।’

আসামি চালানে অগ্রগতিকারী হিসেবে স্বাক্ষর রয়েছে ওসির। বুধবার দুপুরে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। পরে প্রতিবেদককে থানায় চায়ের দাওয়াত দেন ওসি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।