৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

করোনা রোগীদের জন্য কক্সবাজার চেম্বারের অক্সিজেন কন্সেন্ট্রেশন মেশিন প্রদান


নিজস্ব প্রতিবেদকঃ

জেলার সংকটাপন্ন কোভিড-১৯ রোগীদের দ্রুত প্রাথমিক অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার লক্ষে ১০ লিটার ক্ষমতা সম্পন্ন দুইটি অক্সিজেন কন্সেন্ট্রেশন মেশিন প্রদান করেছে কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রী।
দেশের সর্বোচ্চ বাণিজ্যিক সংগঠন এফবিসিসিআই কর্তৃক প্রদত্ত মেশিন দুইটি বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ কাছে হস্তান্তরকালে উপস্থিত ছিলেন- চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী, পরিচালক এআরএম. শহীদুল ইসলাম, এমদাদুল হক, এন আলম, সদস্য উদয় শংকর পাল মিঠু এবং অফিস সহকারী আব্দুল মালেক নাঈম।
কোভিড-১৯ মহামারীকালে চেম্বারের সার্বিক সহযোগিতা প্রদানের এফবিসিসিআইসহ চেম্বার পরিচালকদের ধন্যবাদ জানান জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
তিনি যে কোন জাতীয় দুর্যোগকালে সরকারের পাশাপাশি ব্যবসায়ী মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ইতোপূর্বে কক্সবাজার চেম্বার অফ কমার্স জেলায় একলক্ষ মাস্ক এবং বিভিন্ন দপ্তরে সেনিটাইজার বিতরণ করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।