২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কক্সবাজারের ৪ নং ওয়ার্ডে পুরুষ সদস্য পদের ভোট স্থগিত

জেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারের ৪ নং ওয়ার্ডের (পেকুয়া) পুরুষ সদস্য পদের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন কমিশন এই ওয়ার্ডের ভোট গ্রহণ স্থগিত করেন। কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. আলী হোসেন রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ৪ নং ওয়ার্ডের নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতে একটি রীট দায়ের করা হয়েছে। যার নং-১৬৬৫২। উচ্চ আদালতের নির্দেশ পেয়ে নির্বাচন কমিশন কক্সবাজারের ৪নং ওয়ার্ডের পুরুষ সদস্য পদের নির্বাচন স্থগিত করেন। এ সংক্রান্ত লিখিত কাগজপত্র কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
ওই ওয়ার্ডের প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ সমর্থিত আবু হেনা মোস্তাফা কামাল (ক্রিকেট ব্যাট), রিয়াজ খান রাজু (বৈদ্যুতিক পাখা), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (টিউবওয়েল), এ.টি.এম জায়েদ মোর্শেদ (হাতি), আবুল কাসেম (ঘুড়ি), মোহাম্মদ তারেক ছিদ্দিকী (তালা) ও মেহদি হাসান (অটোরিক্সা) ।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ মতো ওই ওয়ার্ডের পুরুষ সদস্য পদে ভোটগ্রহণ স্থগিত থাকবে। তবে চেয়ারম্যান ও মহিলা সদস্য পদে যথা রীতি ভোটগ্রহণ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।