১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

বাস্তবায়নে সরাসরি মাঠে উপপরিচালক, কৃষকের মুখে হাসির ঝিলিক

কক্সবাজারে ১৫ হাজার কৃষক পাচ্ছে কৃষি প্রণোদনা

নিজস্ব প্রতিবেদক:

কক্সবসজারে তিন দফায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ১৫ হাজার কৃষকদের প্রণোদনা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অধিনে চলছে এই কার্যক্রম। কার্যক্রমের অধিনে ইতিমধ্যে ৮ হাজার কৃষককে নগদ ৮০ লাখ টাকা সহ ধানের বীজ ও সার প্রদান শেষ করা হয়েছে। অপর ৬৮০০ জন কৃষককে সহায়তা প্রদান শুরু হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপ পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, কক্সবাজার জুন, জুলাই এবং আগস্ট মাসে অতি বৃষ্টিতে বন্যার সৃষ্ট হয়। এতে জেলার ১৫ হাজার কৃষক নানাভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ৮ হাজার কৃষককে প্রতি বিঘা প্রতি ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএসপি সার, ১০ কেজি এমওপি সার এবং বিকাশ বা নগদের মাধ্যমে এক হাজার করে টাকা প্রদান শেষ হয়েছে। এর মধ্যে চকরিয়া উপজেলায় ২৫০০ জন, পেকুয়ায় ২৫০০ জন, মহেশখালীতে ৬০০ জন, ঈদগাঁও তে ৭০০ জন, রামুতে ১০০০ জন, কক্সবাজার সদরে ৭০০ জন কৃষককে সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি জানান, ইতিমধ্য ৫ হাজার এবং ১৮০০ জনের পৃথক দুইটি তালিকা তৈরি হয়েছে। এর মধ্যে ৫ হাজার সবজি চাষীকে ৮ প্রকার উফশী প্রজাতের সবজীর বীজ, ১৮০০ জনকে গম, ভূট্টা, সরিষা, চীনাবাদাম ও ফেলনের বীজ ও সার প্রদান করা হবে। দ্রুত সময়ের মধ্যে শুরু হবে এই কার্যক্রম।

রামু উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানজিলা রহমান বলেন,ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে সেবা দিতে কৃষি বিভাগ বদ্ধপরিকর।

উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিজাম উদ্দিন জানিয়েছেন, প্রণোদনা পেয়ে মাঠের কৃষকদের মধ্যে একটু স্বস্তি ফিরেছে। কিছুটা হলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।