মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

কক্সবাজারে সালাহ উদ্দিন আহমদের সুস্থতা-সুরক্ষা কামনায় মিলাদ ও দোয়া

শেয়ার করুন

Cox Doaah Mahfil.
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমদের সুস্থতা-সুরক্ষা কামনায় কক্সবাজারের বিভিন্ন মসজিদে মিলাদ ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ জুমাবার বাদে জুমা এ কর্মসুচি পালিত হয়েছে।
কর্মসুচির অংশ হিসাবে পর্যটন অঞ্চল শ্রমিক দল বাদে জুমা শহরের বাহারছরা বায়তুস সালাত জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, জেলা শ্রমিকদলের সভাপতি পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম, পৌর শ্রমিক দলের সভাপতি এস্তাক আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, পর্যটন অঞ্চল শ্রমিকদলের সভাপতি এম. খাইরুল আমিন, সিনিয়র সহ-সভাপতি জালাল আহমদ, সহ-সভাপতি নুরুল আলম, নুরুল আমিন, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ করিম প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা নুরুল আমিন। এ সময় জেলা বিএনপির সাবেক এ কান্ডারী উন্নত কক্সবাজারের রুপকার সালাহ উদ্দিন আহমদের স্বাস্থের সুস্থতা কামণা করে মহান আল্লাহর কাছে মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম সিকদার, স্থানীয় মুরব্বি নবী হোসেন, মনির আহমদ, আব্দুর রহীম, নুরুল আমিন প্রমুখ। এ ছাড়া এলাকার অসংখ্য সাধারণ মুসল্লি দোয়া ও মোনাজাতে অংশ গ্রহণ করে।

শেয়ার করুন