১১ আগস্ট, ২০২৬ | ২৭ শ্রাবণ, ১৪৩৩ | ২৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

উখিয়ায় ডাকাত সন্দেহে ৪ যুবক আটক

Ukhiya Pic-04-04-2015.psd

কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজার থেকে ডাকাত সন্দেহে ৪ যুবককে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। শনিবার বিকাল ৪টার দিকে  উপজেলা ছাত্রলীগের নেতা মোঃ ইব্রাহীম ও স্থানীয় চৌকিদার গিয়াস উদ্দিন কুতুপালং বাজার এলাকায় খবর পেয়ে ডাকাত সন্দেহে ৪ যুবককে আটক করে থানা পুলিশের নিকট সোর্পদ করা হয়েছে। আটককৃতরা হলেন হলদিয়াপালং ইউনিয়নের গুরা মিয়া গ্যারেজ এলাকার জসিম উদ্দিনের ছেলে মোঃ কায়সার উদ্দিন (২৪), পালংখালী ইউনিয়নের বালুখালী জুমের ছড়া এলাকার আব্দুস সালামের ছেলে মোঃ আলতাজ (২৫), রাজাপালং ইউনিয়নের জাদিমোরা এলাকার ছৈয়দ আলমের ছেলে আনোয়ারা হোসেন (২৪) ও কুতুপালং শরণার্থী শিবিরের আব্দুস শুক্কুর (২৪)। আটক ডাকাতদের উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার জনৈক নূরুল আমিন ও মনজুর আল হেলালীর বাড়ি ডাকাতির কথা স্বীকার করেছেন। উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান ৪ যুবকের আটকের কথা স্বীকার করেছে। এদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহীম বলেন, সম্প্রতি ডাকাতরা স্থানীয় বেশ কয়েকটি ডাকাতির কথা শুনেছি। আমরা রাত জেগে পাহারা দিচ্ছি। ডাকাতির মালামাল বিক্রির সময় তাদেরকে হাতে-নাতে আটক করে থানায় সোপর্দ করি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।