৪ মে, ২০২৬ | ২১ বৈশাখ, ১৪৩৩ | ১৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা

উখিয়ার ক্যাম্পে পৃথক পাহাড় ধ্বসে ৭ রোহিঙ্গা সহ নিহত ৯

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে মঙ্গলবার রাত থেকে শুরু বৃষ্টি অব্যাহত রয়েছে। কখনও ভারী, আবার কখনও মাঝারি মানের বৃষ্টির কারণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ৪ টি স্থানে পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। এতে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন স্থানীয় বাসিন্দা ও অপর ৭ জন রোহিঙ্গা।
মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত উখিয়ার ৮, ৯, ১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বসের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান।
এর মধ্যে ৮ নম্বর ক্যাম্পে ২ জন, ৯ নম্বর ক্যাম্পে ২ জন, ১০ নম্বর ক্যাম্পে ৪ জন ও ১৪ নম্বর ক্যাম্পে ১ জনের মৃত্যু হয়েছে।
১০ নম্বর ক্যাম্পে নিহতরা হলেন, আবু মেহের ২৫, শাহানা ২২, আবুল কালাম ৫০ ও সেলিমা খাতুন ৪৫।
৯ নম্বর ক্যাম্পে নিহতরা হলেন, মোঃ হোসেন ৫০, ও আনোয়ারা বেগম ১৮।
৮ ও ১৪ নম্বর ক্যাম্পে নিহতদের নাম নিশ্চিত করতে পারেন নি আরআরআরসি মো. মিজানুর রহমান।
তিনি জানান, বুধবার সকাল ৬ টায় ১০ নম্বর ক্যাম্পের বক্ল সি ৩ তে পাহাড় ধ্বসে মাটি চাপা পড়ে ৪ জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের ২ টা ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ৪ জনের মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় ৯ নম্বর ক্যাম্পের আই ৪ এ পাহাড় ধ্বসের ঘটনা ঘটে।  ওখানে উদ্ধার করা হয় ২ জনের মরদেহ। ভোর ৪ টার দিকে ৮ ও ১৪ নম্বর ক্যাম্পে পাহাড় ধ্বসে মারা যায় আর ৩ জন। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।