১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

প্রেস বিজ্ঞপ্তি :

উখিয়া অনলাইন প্রেসক্লাবে নতুন করে উপজেলার ৮ তরুণ সংবাদকর্মীকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) দপ্তর সম্পাদক আলাউদ্দিন সিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করা হয়।

নতুন সদস্যরা হলেন— কালেরকণ্ঠ ডিজিটালের প্রতিবেদক মোহাম্মদ ইয়াকিন, নাগরিক টেলিভিশনের প্রতিনিধি মিজবাহ আজাদ, চ্যানেল ‘এস’-এর প্রতিনিধি মুজিবুর রহমান, দৈনিক খোলাকাগজের প্রতিনিধি মুসলিম উদ্দিন, দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি আশিকুর রহমান, দৈনিক কক্সবাজার বাণীর প্রতিনিধি মোহাম্মদ শহিদ, কালের কণ্ঠস্বরের প্রতিনিধি ইমরান জাহেদ ও প্রবাল নিউজের প্রতিবেদক মো. সোহেল সিকদার রানা।

এর আগে গত ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত নতুন সদস্য অন্তর্ভুক্তির লক্ষ্যে আগ্রহী সাংবাদিকদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়।

প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই শেষে গত ২৪ জানুয়ারি অনুষ্ঠিত উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির ৪২তম সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে যোগ্য প্রার্থীদের সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

উখিয়া অনলাইন প্রেসক্লাব কর্তৃপক্ষ নতুনভাবে অন্তর্ভুক্ত সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সংগঠনটির প্রত্যাশা, নতুন সদস্যরা পেশাগত সততা বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সক্রিয় ভূমিকা রাখবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।