২১ জুন, ২০২৬ | ৭ আষাঢ়, ১৪৩৩ | ৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

ঈদগাঁও গোমাতলী সড়কে যত্রতত্র স্প্রীড ব্রেকার: বাড়ছে দূর্ঘটনা

4.tanore-speed-breaker-
কক্সবাজারে সদরের ঈদগাঁও গোমাতলী সড়কে যত্রতত্র স্প্রীড ব্রেকার বসায় বাড়ছে দুর্ঘটনা। গতকাল সোমবার সরেজমিন পরিদর্শণ করে এ তথ্য মিলেছে। জানা গেছে ঈদগাঁও গোমাতলী কবি নুরুল হুদা সড়কের মোড়ে মোড়ে দুর্ঘটনা এড়াতে একাধিক স্প্রীড ব্রেকার দিয়েছে এলাকাবাসী। কিন্তু এসব স্প্রীড ব্রেকারের কোনটাতেই সাদা রং না থাকায় প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। বিশেষ করে রাতে বেলায়। খোঁজ নিয়ে জানা গেছে এ সড়কে প্রায় ৮টির অধিক স্প্রীড ব্রেকার রয়েছে। এ সড়কে চলাচলরত যান বাহন চালকরা জানিয়েছেন স্প্রীড ব্রেকারে সাদা রং চিহ্নিত না থাকায় অনেক সময়  গাড়ি দ্রুত গতিতে যাওয়ার কারণে  দুর্ঘটনার শিকার হন। এছাড়াও সড়কের  বেহাল দশার কারনে এসব স্প্রীড ব্রেকার রাতের বেলায় দেখতে না পাওয়ায় বেশি ঝুঁকি নিয়ে চালকদের গাড়ী চালাতে হয়। সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান তথা মাদ্রাসা, স্কুল, কলেজ ও মসজিদ এর সামনে স্প্রিড ব্রেকার দেয়ার প্রয়োজন থাকলেও এসড়কের বিভিন্ন পয়েন্টে রয়েছে যত্রতত্র স্প্রীড ব্রেকার। সচেতন মহল প্রয়োজন বিহীন স্প্রিড ব্রেকার তুলে নিতে ও স্প্রীড ব্রেকারগুলোতে সাদা রং দেয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।