মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

৯৯৯-এ ফোনে ছেঁড়া দ্বীপ থেকে ১৫ পর্যটক উদ্ধার

শেয়ার করুন

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনের মাধ্যমে কক্সবাজারের ছেড়া দ্বীপের কাছ থেকে ১৫ পর্যটককে উদ্ধার করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার দুপুর ৩ টায় কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের সন্নিকটবর্তী ছেড়া দ্বীপের কাছে বিকল নৌযানের আব্দুল্লাহ নামে এক পর্যটক যাত্রী ৯৯৯-এ ফোন করে জরুরি উদ্ধার সহায়তা চান।

তিনি জানান, তিনি তার পরিবারের সদস্য ৩ জন নারীসহ ১৫ জন সেন্টমার্টিন থেকে একটি ইঞ্জিনচালিত নৌযান যোগে ছেড়া দ্বীপ ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু ছেড়া দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরের একটি স্থানে তাদের নৌযানের ইঞ্জিন বিকল হয়ে গেছে। নৌযানের মাঝি প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করেও ইঞ্জিন সচল করতে পারেননি। এই অবস্থায় সাগরে বিকল নৌযানে অবস্থিত পর্যটকরা ভীত ও শঙ্কিত হয়ে পড়েছেন। এমন বিপদ থেকে তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি কক্সবাজার সেন্টমার্টিন কোস্টগার্ডকে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে সেন্টমার্টিন কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তী সময়ে সেন্টমার্টিন কোস্টগার্ডের লে. কমান্ডার সাদ ৯৯৯-কে ফোনে জানান তারা একটি উদ্ধারকারী নৌযান প্রেরণ করেছে এবং ৩ জন নারীসহ ১৫ জন পর্যটক ও বিকল নৌযানটিকে নিরাপদে সেন্টমার্টিন নিয়ে এসেছেন।

শেয়ার করুন