১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

৪ দফা দাবিতে কক্সবাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রীর প্রদত্ত প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবিদের পেশাগত সমস্যা সমাধান, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০ ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ এর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিদ্বেষী ধারা উপধারাসমুহ সংশোধনসহ ৪ দফা দাবিতে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ কক্সবাজার জেলা শাখা।
আহ্বায়ক প্রকৌশলী রিটেন চাকমা’র সভাপতিত্বে সদস্য সচিব প্রকৌশলী জালাল উদ্দিন প্রমি’র সঞ্চালনায় অনুষ্ঠিত।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইডিইবি’র সহ-সভাপতি প্রকৌশলী ওমর ফারুক, সাধারণ সম্পাদক প্রকৌশলী হেলাল মোরশেদ সোহাগ, সাজ্জাদ হোসেন চৌধুরী, মহেশখালি উপজেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ কাওচার আলম, ইব্রাহিম খলিল সহ প্রমুখ সদস্য প্রকৌশলী সভায় সংগ্রাম পরিষদ আহবায়ক প্রকৌশলী রিটেন চাকমা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ সবসময় দেশ ও জাতির স্বার্থে কাজে ব্যস্ত থাকতে চায়। কিন্তু একটি মহল প্রধানমন্ত্রীর প্রদত্ত নির্দেশ নির্দেশনা ও অনুশাসন বারবার আমলাতান্ত্রিক জটিলতার মারপ্যাচে আটকে দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রাজপথে নামতে বাধ্য করছেন। তিনি অনতিবিলম্ব সংগ্রাম পরিষদের ঘোষিত ৪ দফা বাস্তবায়ন করে দেশ ও জাতির কল্যাণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাজে মনোনিবেশ করার পরিবেশ সৃষ্টির আবেদন জানান।

সভা শেষে ৪ দফা দাবি পুরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।